বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৌদ্ধসম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। খবর বাসসের।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া জাপান, থাইল্যান্ড, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রদূত শ্রীলঙ্গার হাই-কমিশনার, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বৌদ্ধধর্মীয় কয়েকজন নেতা এবং বৌদ্ধসম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এতে অংশ নেন।রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে স্বাগত জানান। তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।