বুদ্ধপূর্ণিমার ছুটি ৬ মে, এইচএসসি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ বুদ্ধপূর্ণিমার সাধারণ ছুটি ৬ মে। পূর্বঘোষণা অনুযায়ী এই ছুটি ৪ জুন হওয়ার কথা থাকলেও ধর্ম মন্ত্রণালয়ের চিঠি ও বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুরোধে ছুটি এগিয়ে আনা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। সরকারি তথ্য বিবরণীতেও ছুটি এগিয়ে আনার কথা জানানো হয়েছে।এদিকে বুদ্ধপূর্ণিমার ছুটি পুনর্নির্ধারণ করায় ৬ মের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কথা জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ৬ মের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে ১১ মে শুক্রবার। ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছুটি এগিয়ে আনার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পূর্বঘোষণা অনুযাযী ৪ জুন এই ছুটি ঘোষণা করা হলেও গণনা করে দেখা যায়, এবার বুদ্ধপূর্ণিমা আগে হবে। এ জন্য তারা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ করেন। সে জন্য ছুটি এগিয়ে আনা হয়েছে।