বুদ্ধিজীবী দিবসে ট্রাফিক নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ১৪ ডিসেম্বর বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলের বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে কাল বুধবার সকাল ছয়টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত মিরপুরের মাজার রোডে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এ জন্য কয়েকটি বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। এগুলো হলো—আশুলিয়া থেকে বেড়িবাঁধ হয়ে মিরপুরগামী যানবাহনগুলো নবাবেরবাগ ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে শাহ আলী থানা সড়ক ব্যবহার করবে। মাজার রোড ক্রসিং হয়ে শাহ আলী মাজারসংলগ্ন এলাকামুখী যানবাহনগুলো টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম সড়ক ব্যবহার করবে। এবং মিরপুর ১০ নম্বর থেকে গাবতলীগামী যানবাহনগুলো মিরপুর ১ নম্বর হয়ে টেকনিক্যাল মোড় দিয়ে যাবে।