বুদ্ধিজীবী হত্যার প্রতিবাদে আলোক মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিজীবী হত্যার প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোক মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই আলোক মিছিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এর সামনে থেকে আলোক মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোক মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল গনি, সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি নাঈম হাসান প্রমুখ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং অপর যুগ্ম আহ্বায়ক মাহিবুল হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের সময় বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যার বিচার ও মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।