বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। উপজেলার বোড়াগাড়ি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ওই ক্যাম্প হয়।
নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার ও পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।
চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষক এম এ রহমান।
চিকিৎসক দলের অন্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিরম্ব কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রায়হান বারী, চিকিৎসা কর্মকর্তা সুতপা বণিক, রংপুর মেডিকেল কলেজের এমএস শিক্ষার্থী জুথি ভৌমিক, চিকিৎসক শাহনাজ ফারজানা, নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, পুষ্টিবিদ তামান্না শারমিন।
এ ব্যাপারে জানতে চাইলে বোড়াগাড়ি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি আবদুর রউফ মণ্ডল প্রথম আলোকে বলেন, দিনব্যাপী ওই ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।