বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইড বাংলাদেশ পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী (অটিস্টিক) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের কালেক্টরেট পৌর পার্কে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নুরুন আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গান ও আবৃতি প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত সেলিম রেজা ও নিলয়সহ বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।