বুদ্ধিপ্রতিবন্ধী হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনা হত্যা মামলার আরেক আসামিকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার সিনাবহ এলাকার মো. ওয়াসিম (২৫)। কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক জানান, উপজেলার সিনাবহ এলাকার রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট নামের বিনোদনকেন্দ্রের ভেতরে একটি কক্ষে ওয়াসিম ইয়াবা সেবন করছেন, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে ভিডিওচিত্র দেখে ২৫ জানুয়ারি সিনাবহ এলাকা থেকে মিরাজ আলী (৩৫) ও হিটলার (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার সিনাবহ এলাকায় ‘ছেলেধরা’ সন্দেহে পিটিয়ে মর্জিনাকে হত্যা করে এলাকাবাসী। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ শ জনকে আসামি করে মামলা করে।