বুদ্ধিপ্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে সরিষাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের দুই দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ মামুনুর রশীদ। বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার ১৬টি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেয়। গত শুক্রবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।