বুদ্ধিপ্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পাবনায় রাজশাহী বিভাগীয় বুদ্ধিপ্রতিবন্ধীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শনিবার শেষ হয়েছে। পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের পাঁচ জেলা থেকে ১২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।গতকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাবনার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহির আলী কাদেরী, সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, রেজাউল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। শুক্রবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে আবৃত্তি, একক অভিনয়, নৃত্য ও চিত্রাঙ্কনে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা। স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টার ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে সুইড বাংলাদেশ।