বুদ্ধিবৃত্তিক ব্যবস্থাপনার ওপর এসিসিএর আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিতে বুদ্ধিবৃত্তিক ব্যবস্থাপনার ওপর সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এসিসিএ বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বিষয়টিতে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বিশ্বব্যাংক, এসসিবি, এইচএসবিসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি, গ্রামীণফোন, সিটি ব্যাংক, শেভরন, কেপিএমজি, হুদাভাসি চৌধুরী ও এ কাশেম অ্যান্ড কোম্পানির সি লেভেল সিদ্ধান্ত গ্রহণকারী থেকে শুরু করে জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনা সভায় অংশ নেন। এসিসিএ ও কেপিএমজি পরিচালিত এক বৈশ্বিক প্রতিবেদনকে নিয়ে ওই আলোচনা হয়। প্রতিবেদনে বলা হয়, উপযুক্ত মেধার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ, যা অর্থবিষয়ক শীর্ষ কর্মকর্তারা মোকাবিলা করে থাকেন। এতে আরও বলা হয়, সরকারি-বেসরকারি খাত বা তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি কিংবা ছোট ও মাঝারি মানের যেকোনো প্রতিষ্ঠানের সাফল্যের জন্যই ‘অর্থনীতি বিভাগ’ এক অনন্য দ্বার খুলে দিতে পারে। বিজ্ঞপ্তি।