বুদ্ধিমত্তায় রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই গেটম্যান ও চার আনসার সদস্যের সাহসিকতা ও বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। গতকাল সোমবার মির্জাপুর উপজেলার ধেরুয়া লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টা ১০ মিনিটে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখেন লেভেল ক্রসিংয়ের গেটম্যান ও আনসার সদস্যরা। সে সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহন থামাতে গেট ফেলা বা কোনো সংকেত দেওয়া ছিল না। পরে দুই গেটম্যান মনির ও ইসমাইল হোসেন চার আনসার সদস্য আবদুল মালেক, আলহাজ মিয়া, আবদুর রহিম ও মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে লেভেল ক্রসিংয়ের দুই পাশে সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে দেন। ট্রেনটি ক্রসিং অতিক্রম করে।