বুধ ও বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের মধ্যেই কাল বুধ ও বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল। সারা দেশে ছাত্রদলের নেতা-কর্মীদের হত্যা, গুম, গ্রেপ্তার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের চাঁদাবাজি ও দখলদারির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। 

আজ সোমবার ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ধর্মঘট পালনের আহ্বান জানান। বিবৃতিতে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবির কথাও বলা হয়।