বুধ নয়, মঙ্গলবার নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

আগামী বুধবারের পরিবর্তে আগামী মঙ্গলবার (১৩ মে) নারায়ণগঞ্জ যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ খুন হওয়া সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তিনি সেখানে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান প্রথম আলোকে এ কথা জানান।
এর আগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানিয়েছিলেন, সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আগামী বুধবার (১৪ মে) নারায়ণগঞ্জে আসবেন খালেদা জিয়া।
তবে ১৪ তারিখের পরিবর্তে কেন ১৩ তারিখে খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাচ্ছেন তা শাইরুল কবির খান বা বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি।
উল্লেখ্য, বুধবার খুন হওয়া সাতজনের পরিবারের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে কথা রয়েছে।এদিকে গুম-খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জে ১৪ মে বিএনপি সমাবেশ করতে চাইলে সিটি করপোরেশন অনুমতি দেয়নি।