বুধবার আংশিক সূর্যগ্রহণ
আগামী বুধবার সারা দেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে। গতকাল রোববার বিজ্ঞান-বিষয়ক সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্য উদয়ের পর থেকে শুরু হয়ে সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় এবং ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার অংশ, হাওয়াই ও আলাস্কা থেকে। ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর।
ঢাকার গ্রিন মডেল টাউন মান্ডায় অনুসন্ধিৎসু চক্র সূর্যগ্রহণ দেখার জন্য ক্যাম্প আয়োজন করেছে। বুধবার সকাল ৬টা ১০ মিনিট থেকে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে এই ক্যাম্প সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।