বুধবার জামিন পাবেন ১৮ দলীয় জোটের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বুধবার ১৮ দলীয় জোটের নেতারা জামিন পাবেন। তাঁরা ১১ জুনের সমাবেশেও অংশ নেবেন।গতকাল সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মওদুদ আহমদ এ কথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখনই মেনে নেওয়া ভালো। শেষ মুহূর্তে না মেনে এখন দাবি মেনে নিলে দেশ আর সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে না। বিএনপিকে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না। যুবদল দক্ষিণের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।