বুধবার সমাবেশ করবে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি আগামী বুধবার সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।