বুধবার ১৮-দলীয় জোটের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকল বিরোধীদলীয় জোট।
আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের এ কথা জানান।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ১৮-দলীয় জোটের নেতারা অংশ নেন।