বুধবার ১৯-দলীয় জোটের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের এক বৈঠক আগামীকাল বুধবার রাতে অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাত সাড়ে আটটার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এসব তথ্য জানান।