বুনিয়াদি প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য মুহাম্মদ সাদিক বলেছেন, দরিদ্র জনগণের সেবা করাই চিকিৎসাসেবার মূলমন্ত্র হওয়া উচিত। গতকাল শনিবার ঢাকার মাতুয়াইলে শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সপ্তম বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুহাম্মদ সাদিক চিকিৎসকেরা ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সারা দেশের মোট ৪০ জন চিকিৎসক দুই মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।