প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ফেনী প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শফিউল আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ-এর চিফ রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী, ফেনী প্রেসক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম, সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার প্রমুখ।