বুনো হাতির পাল তাড়াতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর
জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের সাতানিয়া গ্রামে বুনো হাতির পাল তাড়াতে গিয়ে সাজু মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন খোকন মিয়া (২৯) নামের আরও একজন কৃষক। গতকাল রোববার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধানুয়াকামালপুরের ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে রোববার রাত ১২টার দিকে ২৫ থেকে ৩০টি বুনো হাতি সাতানিয়া গ্রামে ঢুকে পড়ে। এ সময় গ্রামবাসী একত্র হয়ে হাতির পাল তাড়াতে যায়। রাত দুইটার দিকে হাতির পাল গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হলে সাজু মিয়া ঘটনাস্থলেই মারা যান। হাতির আক্রমণে বালুরচর গ্রামের খোকন মিয়া আহত হন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।