বুয়েটে ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এবার এক হাজার আসনের বিপরীতে নয় হাজার ১১১ জন পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়। শুধু বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি।