বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়। আগামী ৫ নভেম্বর ফল প্রকাশ হওয়ার নির্ধারিত তারিখ ছিল। বুয়েটের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সদস্য মোহাম্মদ কায়কোবাদ প্রথম আলোকে বলেন, সবার সহযোগিতায় নির্দিষ্ট সময়ের আগেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা গেছে। বুয়েটে মোট আসন ১ হাজার ২৭টি।
বুয়েটের জনসংযোগ দপ্তর বলেছে, মোট ৮ হাজার ৭০৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। বুয়েটের ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd/) থেকে এই ফল জানা যাবে। ১৭ অক্টোবর এই পরীক্ষা হয়।