বুয়েটের ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে আজ শনিবার।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু পুরকৌশল ভবনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ও অন্য ভবনগুলোতে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। ১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেন ১০ হাজার ৩৬০ জন। এর মধ্যে বাছাইকৃত ৮ হাজার ৭০৬ জন পরীক্ষায় অংশ নেবেন।