বুয়েটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে ২২ অক্টোবর বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ( www.buet.ac.bd) পাওয়া যাবে।