বুলডোজার পড়ে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কাজাংয়ের সুংগাই লংয়ে গত বুধবার খাড়া পাহাড় থেকে বুলডোজার পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আবদুল হালিম (৩৭) বুলডোজার দিয়ে একটি নির্মাণস্থলে জমি পরিষ্কার করছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি খাড়া ও প্রায় ৭০ ফুট উঁচু পাহাড় থেকে বুলডোজারসহ পড়ে যান। অগ্নি ও উদ্ধার বিভাগের কর্মকর্তা বলেন, তাঁদের আটজন কর্মী সেখানে গিয়ে ধ্বংসস্তূপ থেকে হালিমের দেহ উদ্ধার করেন। সেখানে থাকা চিকিৎসক দল তাঁকে মৃত ঘোষণা করে। মরদেহ কাজাং হাসপাতালে পাঠানো হয়। নিউ স্ট্রেইটস টাইমস