প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক বুলবুল আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার হলে ছিল আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী। এর আয়োজন করে স্বপ্নলোক।সভায় চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম বুলবুল আহমেদের স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি ছিলেন একজন শুদ্ধ শিল্পী। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরও তাঁকে কোনো রাষ্ট্রীয় সম্মান না দেওয়া দুঃখ ও লজ্জাজনক।’চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান বলেন, ‘যে জাতি গুণীকে সম্মান করতে পরে না, সে কখনো সম্মানিত হতে পারেন না।’ তিনি বুলবুল আহমেদের সৃষ্টিকর্মগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানানবুলবুল আহমেদ ১৯৪৪ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ইন্তেকাল করেন ২০১০ সালের ১৫ জুলাই।