বুলুপাড়া সীমান্তচৌকি এলাকায় অবিস্ফোরিত তিনটি গোলার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচির বুলুপাড়া বিওপির (সীমান্তচৌকি) আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার তিনটি অবিস্ফোরিত গোলার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গোলাগুলো নিষ্ক্রিয় করতে আজ শনিবার বিস্ফোরক বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে বিজিবির কর্মকর্তারা জানান।
আলীকদমের ৫৭ বিজিবি ব্যাটালিয়নের আওতায় সম্প্রতি স্থাপিত থানচি উপজেলার দুর্গম বুলুপাড়া সীমান্তচৌকি লক্ষ্য করে গত বুধবার রাতে ছয়টি গোলা নিক্ষেপ করা হয়। গোলাগুলো মিয়ানমারের দিক থেকে ছোড়া হয় বলে বিজিবি কর্মকর্তারা জানান। পরে বিজিবিও মর্টার শেল ছুড়ে পাল্টা জবাব দেয়।
বিজিবি বান্দরবান সেক্টরের একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরক দল পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে কারা এ গোলাগুলো কারা ব্যবহার করে এবং কারা নিক্ষেপ করেছিল।