বুলুসহ বিএনপির ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল সোমবার এই আদেশ দেন।
অভিযোগপত্র আমলে নিয়ে আদালত এই আদেশ দিলেন। গতকাল যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান। এ মামলায় আমান উল্লাহসহ ১০ জন বর্তমানে জামিনে আছেন।