বুস্ট ও গ্ল্যাক্সোজ ডি-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার নাসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পণ্য বুস্ট এবং গ্ল্যাক্সোজ-ডি-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসাইন। ভোক্তাসাধারণের সঙ্গে ব্র্যান্ডগুলোর সম্পর্ক আরও কাছাকাছি আনতে সম্প্রতি তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ গাউসুল আলম, জিএসকে বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের (ভোক্তা বিভাগ) মহাব্যবস্থাপক পাওয়ান সুদ, মিউচুয়াল গ্রুপের চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ, জিএসকে বাংলাদেশের (ভোক্তা বিভাগ) বিক্রয় পরিচালক ইশতিয়াক আহমেদসহ গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ ও মিউচুয়াল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।