বুড়াবুড়িতে মুখোমুখি স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন স্বামী আবু তালেব সরকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম। স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে বেশ জোরেশোরে।আবু তালেব সরকার ও ফেরদৌসী বেগম জানান, নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই তাঁরা ভোটযুদ্ধে নেমেছেন। এতে কোনো সমস্যা হচ্ছে না। ফেরদৌসী বেগম বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হলো নারী অধিকার বাস্তবায়ন। আমি আমার এলাকার নারীদের অধিকার প্রতিষ্ঠায় জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। ভোটাররা আমাকে সাহস জুগিয়েছেন।’ আবু তালেব বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনে ভোটযুদ্ধে নামায় সংসার পরিচালনায় সমস্যা হলেও প্রচারণায় তেমন সমস্যা হচ্ছে না।’ আবু তালেব আনারস প্রতীক নিয়ে লড়ছেন।বুড়াবুড়ী ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৯৯ জন। এর মধ্যে ১০ হাজার ৩৯৬ জন মহিলা ভোটার। মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন আজগার আলী ব্যাপারী, আফতাব উদ্দিন, সোহরাব হোসেন চাঁদ ও একরামুল হক।