বুড়িগঙ্গা ও ধলেশ্বরীতে সাঁতার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ফার্স্ব সিকিউরিটি ইসলামী ব্যাংক ১২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরীতে এই প্রতিযোগিতা হয়।
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পুরুষ ও নারী বিভাগে সাতজন করে মোট ১৪ জন সাঁতারু অংশ নেন। পুরুষ বিভাগে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর ১২ কিলোমিটার দূরের মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এসে তা শেষ হয়। বিকেএসপির মাহামুদুন নবী তিন ঘণ্টা ৫৮ মিনিট সময় নিয়ে প্রথম স্বর্ণপদক লাভ করেন। রৌপ্যপদক পান নৌবাহিনীর পলাশ চৌধুরী। ব্রোঞ্জপদক পান স্বাগতিক মুন্সিগঞ্জের মনজুর সঞ্চৃতি সুইমিং ক্লাবের সাব্বির হোসেন।
নারী বিভাগে নারায়ণগঞ্জের ইরিরচর থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত আট কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে স্বর্ণপদক লাভ করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। একই দলের নাজমা খাতুন রৌপ্যপদক ও রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাবের কুলসুম খাতুন ব্রোঞ্জপদক পান।