বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামসুল আলম বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। মৃত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী। পরনে কালো প্যান্ট ও কালো ফুল হাতা গেঞ্জি রয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না বোঝা যাচ্ছে না। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।