বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাড় গেন্ডারিয়া এলাকায় গত শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. আক্তার হোসেন (৪২)। তিনি পুরান ঢাকার ২৮/এ-২ শাহসাহেব লেন নারিন্দা এলাকার মো. মনোয়ার হোসেনের ছেলে।শুক্রবার রাতে আক্তারের বড় ভাই মো. আসগর হোসেন মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। আসগর হোসেন জানান, ২৪ জানুয়ারি সন্ধ্যায় আক্তার হোসেন মীর হাজারীবাগের আক্তার স্টিল কাটিং সেন্টার থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরের দিন যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক গতকাল শনিবার জানান, শ্বাসরোধে হত্যার পর আক্তারের লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে। ঘটনার তদন্ত চলছে।