বুড়িগঙ্গা থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় এক শিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের হাফ প্যান্ট।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।