বুড়িগঙ্গা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকা থেকে গতকাল শনিবার ঢাকা কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেনের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার গেন্ডারিয়া ৪৬ এস কে দাস রোডের বাসিন্দা মো. হারুনের ছেলে ফরহাদ কয়েকজন বন্ধুকে নিয়ে গত শুক্রবার সকালে কেরানীগঞ্জে ক্রিকেট খেলতে আসে। দুপুরের দিকে তারা খেলা শেষ করে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামলে ফরহাদ পানিতে তলিয়ে যায়। তবে নিহতের পরিবারের অভিযোগ, ফরহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।ফরহাদের বাবা ঢাকা সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. হারুন বলেন, কয়েক দিন আগে বাড়িওয়ালার সঙ্গে তাঁর ঝগড়া হয়। তখন বাড়িওয়ালা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি অভিযোগ করেন, বাড়িওয়ালা তাঁর ছেলে মুন্নাকে (১২) দিয়ে পরিকল্পিতভাবে ফরহাদকে হত্যা করিয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) আবুল বাসার বলেন, এ ব্যাপারে নিহতের বাবা অভিযোগ দায়ের করেছেন।