বুড়িগঙ্গা থেকে হাত-পা বাঁধা দুই লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ থানার বুড়িগঙ্গা নদীর হাজারীবাগ এলাকা থেকে গতকাল শনিবার হাত-পা বাঁধা দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে লাশ দুটির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে লাশ দুটি ভাসতে দেখে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানবির আহমেদ প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে ওই দুই ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ দুটি পানিতে ফেলে দেয়। নিহত ব্যক্তিদের বয়স ৩৩-৩৫ বছরের মধ্যে হবে। তাঁদের একজনের পরনে ছিল জিনসের প্যান্ট ও শার্ট, অন্যজনের কালো জিনসের প্যান্ট ও গেঞ্জি। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।