বুড়িগঙ্গা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর বরিশুর ঘাট থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহ আলম জানান, মৃতদেহ চার-পাঁচ দিন আগের হওয়ায় শরীরের অনেক অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়।