বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু মেরামতে উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ভিত্তিস্তম্ভের (পিলার) ক্ষতিগ্রস্ত সুরক্ষাবেষ্টনী মেরামতের উদ্যোগ নিচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর।গতকাল শনিবার সকালে অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেতু এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছেন। গতকালই প্রথম আলোতে ‘ঝুঁকিতে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু: ভিত্তিস্তম্ভের সুরক্ষাবেষ্টনী ভেঙে যাচ্ছে, কারও নজর নেই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিনিধিদল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সুরক্ষাবেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়েছে।’