বুড়িগঙ্গা শীতলক্ষ্যাকে বাঁচাতে ফতুল্লায় নৌ মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল শুক্রবার সকালে নাগরিক সমাবেশ ও নৌ মানববন্ধন হয়েছে। পরিবেশবাদী মানবাধিকার সংগঠন নির্ভীকের আয়োজনে ফতুল্লা বাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এসব কর্মসূচি পালিত হয়।
এ সময় তাদের ব্যানারে লেখা ছিল ‘দখল-দূষণে ধ্বংসের পথে আমাদের প্রিয় বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী; বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা বাঁচাও, ঢাকা-নারায়ণগঞ্জ বাঁচাও’।
সমাবেশে নির্ভীকের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় কমিটির সদস্য এ টি এম কামাল বলেন, নদীর প্রতি অবহেলার জন্য পৃথিবীর অনেক সভ্যতা বিলুপ্ত হয়েছে। অবহেলিত বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা ঢাকা ও নারায়ণগঞ্জের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটি ও বাপার সভাপতি এ বি সিদ্দিক প্রমুখ।