বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল পুনরুদ্ধারের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার রাজধানীর লালবাগের শহীদনগর বেড়িবাঁধের ওপর মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িগঙ্গার আদি চ্যানেলটি পুরোটাই অবৈধ দখলে চলে গেছে। ২০০৯ সালে হাইকোর্ট ঢাকার চারপাশের নদীর সীমানা নির্ধারণের আদেশ দেন। এরপর বিচ্ছিন্ন কিছু উচ্ছেদ অভিযান চললেও তা উদ্ধার করা যায়নি। কারণ, উচ্ছেদ হওয়ার পরপরই সেগুলো আবার অবৈধ দখলে চলে যাচ্ছে। বিজ্ঞপ্তি।