বুড়িগঙ্গার তীর থেকে দুটি গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর তীর থেকে দুটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল শনিবার চার ঘণ্টার ব্যবধানে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি লাশ মাথাবিহীন ছিল।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, গতকাল বেলা আড়াইটার দিকে বুড়িগঙ্গা নদীর শ্যামপুর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। এদিকে গতকাল বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আ. সালাম জানান, উদ্ধার করা লাশটি ২০ থেকে ২৫ দিন আগের।