বুড়িগঙ্গার তীরে আবর্জনা অপসারণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে বেড়িবাঁধ ও তার আশপাশ এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ শুরু হয়েছে। গত রোববার থেকে প্রশাসন বুড়িগঙ্গার দক্ষিণ প্রান্ত জিনজিরা ও আগানগর এলাকায় বেড়িবাঁধের ওপর ময়লা ও আবর্জনা অপসারণের এ কাজ শুরু করেছে।কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, পরিবেশ রক্ষায় বুড়িগঙ্গা নদীর তীরে স্তূপীকৃত ময়লা ও আবর্জনা পরিষ্কার এবং ডাম্পিং কাজ শুরু হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, জিনজিরা ও আগানগর ইউনিয়নের ময়লা-আবর্জনা অপসারণের কাজে ৬০০ শ্রমিক কাজ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা খাতুন বলেন, বুড়িগঙ্গা নদীর আশপাশ এলাকা ও বেড়িবাঁধের ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।