বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সোয়ারিঘাট থেকে কিল্লার মোড় শ্মশানঘাট এলাকা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়। বেলা একটা পর্যন্ত অভিযান চলছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই অভিযান চালাচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।