বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট থেকে সদরঘাট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।

এতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। তিনি সাংবাদিকদের বলেছেন, পোস্তগোলা শ্মশানঘাট থেকে সদরঘাট পর্যন্ত নদীর তীরে সড়কের দুপাশে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।