বুড়িগঙ্গার তীরে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডব্লিউটিএ শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে ওঠা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় তাঁরা বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে তোলা পাকা ভবন ১টি, পাকা বাথরুম ৩টি, টিনের ঘর ৫টি, কয়লার গদি ২টি, বালুর গদি ২টি, কাঠ বাঁশের জেটি ৫টি, ছোট-বড় টংঘরসহ ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।