বুড়িগঙ্গার তীরের বিকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময়ের নাব্য নদী বুড়িগঙ্গা কিছুদিন আগেও ছিল মৃতপ্রায়। অব্যবস্থাপনা আর বর্জ্যে দূষিত বুড়িগঙ্গার ছিল না আগের মতো কদর। তাতে কী? ব্যস্ততম মেগাসিটিতে যখন ঈদের ছুটি চলছে, তখন বিনোদনের জন্য বুড়িগঙ্গার পাড়কেও ঠিকানা করতে ভোলেননি নগরবাসী। কারণ এবারের বর্ষার নদীর পানি অনেকটা পরিষ্কার ও টলটলে হয়ে উঠেছে। তাই বিকেলের ফুরফুরে বাতাসের সঙ্গে সন্ধ্যার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঈদের চতুর্থ দিনে বুড়িগঙ্গার পাড়ে হাজারো বিনোদনপ্রিয় মানুষের ভিড় জমেছে। অনেককেই স্বজনদের সঙ্গে নিয়ে ছোট ছোট পালতোলা নৌকায় নদী পরিভ্রমণ করতে দেখা গেছে। স্বামী-স্ত্রী-সন্তানের পারিবারিক ভ্রমণের পাশাপাশি বুড়িগঙ্গার পাড় বিপুলসংখ্যক যুগলের উপস্থিতিতে সরব ছিল। ঢাকাবাসীর জন্য এ বুড়িগঙ্গা সব সময়ই প্রাণের উৎস। ছবিগুলো শনিবার বিকেলে ফরিদাবাদ এলাকা থেকে তোলা।







