বুড়িগঙ্গায় ডুবে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্রাপুরের ফরাশগঞ্জসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আকাশ সরকার (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আকাশ গতকাল দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে নদীর তীর থেকে পানিতে লাফ দেয়। এতে সে পানির নিচে তলিয়ে যায়। পরে বন্ধুরাসহ অন্যরা আকাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।