বুড়িগঙ্গায় তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি ট্রলারসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে ২৭ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ব্যবসায়ী কবির হোসেন ডাকাতির মামলা করেন। ওই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পাগলা মুন্সিখোলা বরাবর বুড়িগঙ্গা নদীতে ভাসমান একটি ট্রলার থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কামাল ওরফে কালাম (৪৫), বাবুল ওরফে বাবু (৩৫) ও আতাউর রহমান ওরফে আতা (৩২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে।