বুড়িগঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে পড়ে নিখোঁজ শিশু সবুরার (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। টানা পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটির লাশ উদ্ধার করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গত বুধবার পটুয়াখালীর মাওলানা আবদুল হাই মেয়ে সবুরাকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় আত্মীয় আবুল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। বেড়ানো শেষে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা পটুয়াখালী যাওয়ার উদ্দেশে ফতুল্লা লঞ্চঘাটে যান। লঞ্চে উঠতে হেঁটে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশালের মুলাদি পাতারহাটের ‘এমভি গামা’ নামের লঞ্চ এসে সজোরে পন্টুনে ধাক্কা দেয়। এ সময় সবুরা বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়।